ভারতে লোকসভা নির্বাচনের ৫ম দফায় চলছে ভোটগ্রহণ
ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট গ্রহণ চলছে সোমবার (২০মে)। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভারতের নির্বাচন কমিশন সাত দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করছে। ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িষ্যার ৩৫টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে।
বিহারের ৫টি আসন, ঝাড়খণ্ডের ৩টি আসন, মহারাষ্ট্রের ১৩টি আসন, ওড়িষ্যার ৫টি আসন, উত্তর প্রদেশের ১৪টি আসন এবং পশ্চিমবঙ্গের ৭টি আসন রয়েছে। এছাড়া ভারতশাসিত জম্মু-কাশ্মির ও লাদাখের আসনেও ভোট হবে। এসব আসনে মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫। এরমধ্যে নারী প্রার্থী ৮২ জন।
এই পর্বের লোকসভা নির্বাচনে ভাগ্যপরীক্ষা হবে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গয়াল, চিরাগ পাসওয়ান, ওমর আবদুল্লাহসহ একাধিক নেতার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি