ভারতে লোকসভার ৫ম দফা নির্বাচনে ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ 

সোমবার ছয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলের ৪৯ আসনে ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ। আগের চার দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে এবং ১৩ মে। নির্বাচন কমিশন সাত দফায় ভোটগ্রহণ শেষ করার উদ্যোগ নিয়েছে। পরবর্তী দুই দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে ও ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। 

গান্ধী পরিবারের দুর্গ হিসেবে পরিচিত আমেথি ও রায় বেরেলির দুই আসনে ৫ম দফা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। 

টাইমস অব ইন্ডিয়া নির্বাচন কমিশনের সরবরাহ করা তথ্য অনুসারে জানিয়েছে, ৪৯টি আসনে গড় ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads