বেলজিয়ামের ইউরো দল ঘোষণা, দলে নেই থিবু কোর্তোয়া
আসন্ন ইউরো কাপের জন্য দল ঘোষণা করেছে মহাদেশটির অন্যতম ফেভারিট দল বেলজিয়াম। জার্মানিতে ২৬ সদস্যের দল নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও ২৫ জনের স্কোয়াড নিয়ে যাবেন কোচ ডমেনিকো তেদেস্কো। যেখানে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলকিপার থিবো কোর্তোয়ার।
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলসদের গোলরক্ষক হিসেবে নেওয়া হয়েছে। এর বাইরে ব্রুইনা, লুকাকুদের ইউরোর জন্য মঙ্গলবার (২৮ মে) শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিনে থাকা দলটি।
ইনজুরির কারণে ইউরোতে খেলতে পারবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন বেলজিয়ামের কোচ ডমেনিকো টেডেস্কো। অথচ ইতোমধ্যে পুরো ফিট হয়ে রিয়ালের হয়ে ম্যাচও খেলেছেন গোলবারের এই বিশ্বস্ত ফুটবলার। এমনকি আগামী ১ জুন বরুশিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন লীগের ফাইনালে রিয়ালের হয়ে কোর্তোয়ার খেলার কথা রয়েছে তার।
আসন্ন ইউরোতে গ্রুপ ই-তে রয়েছে বেলজিয়াম। যেখানে তাদের অপর তিন সঙ্গী ইউক্রেন, স্লোভাকিয়া ও রোমানিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে ১৭ জুন প্রথম ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে বেলজিয়াম। এরপর ২২ জুন রোমানিয়া এবং ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেন। -কালের কণ্ঠ
বেলজিয়ামের স্কোয়াড:
গোলরক্ষক : কোয়েন ক্যাসটিলস, থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস।
ডিফেন্ডার : থমাস মেউনিয়ার, আর্থুর থিয়েট, জ্যান ভারটোঙ্গেন, টিমোথি ক্যাসট্যান, জেনো ডিবাস্ট, ম্যাক্সিম ডি কাইপার, উটস ফায়েস।
মিডফিল্ডার : কেভিন ডি ব্রুইনা, ওরেল মানগালা, আমাদৌ ওনানা, ইউরি টিয়েলমান্স, আর্থুর ভার্মারেন, অ্যাস্টার ভ্র্যানক্স, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড : রোমেলু লুকাকু, জোহা বাকায়োকো, ইয়ান্নিক কারাসকো, চার্লস ডি কেটেলায়ের, জেরেমি ডোকু, দোদি লুকবাকিও, লয়েস ওপেন্দা, লিয়েন্দ্রো টসার্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি