তিন রাজ্য থেকে বাড়তি পানি চেয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে দিল্লি সরকার
গত কয়েক দিনে রাজধানীর গরম পূর্বের সমস্ত নজির ভেঙে দিয়েছে। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৫২.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা ভারতের সর্বকালের সর্বোচ্চ।
এই তীব্র গরমে পানিসঙ্কট দেখা দিয়েছে শহরের বিভিন্ন এলাকায়।
সুপ্রিম কোর্টে দিল্লি সরকারের তরফে যে মামলাটি করা হয়েছে, সেখানে হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে বাড়তি পানি চাওয়া হয়েছে। সেই মর্মে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে দিল্লি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
