আনরোয়ার ওপর ইসরায়েলি হামলা অবশ্যই বন্ধ করতে হবে: লাজ্জারিনি
গাজার রাফাহতে শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয় জাতিসংস্থা আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি এ দাবি জানিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলি যুদ্ধে জাতিসংঘের এই সংস্থার কাজের প্রতি চরম অবজ্ঞা ও অবমাননা করা হচ্ছে।
তিনি বলেন, আনরোয়ার কর্মকর্তা-কর্মচারি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ এবং কার্যক্রমের ওপর অনবরত হামলা চালাচ্ছে ইসরায়েল।
নিউইয়র্ক টামসে লেখা এক মতামত কলামে লাজ্জারিনি বলেন, আনরোয়ার ওপর এসব হামলা অবশ্য বন্ধ করতে হবে এবং বিশ্বকে অবশ্য হামলাকারীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
