ইসায়েলের পক্ষ থেকে প্রস্তাবটি দিয়েছেন জোবাইডেন, তবে ভিন্নসুরে কথা বলছে তেল আবিব

মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবটিকে ‘টাইম ফর এ নিউ স্টেজ’ বলে উল্লেখ করেছেন এবং বলেছেন এটা ইসরায়েলের দেওয়া প্রস্তাব। তবে ইসরায়েলের গণমাধ্যমগুলো সেই সুরে কথা বলছে না। 

বাইডেন নিজেও বলেছেন, আমি জানি ইসরায়েলের কিছু লোক আছেন যারা এই পরিকল্পনার সঙ্গে একমত হবেন না। তারা গাজায় অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে চান। আমি বলেছি, তাদের উপর যত চাপই থাকুক না কেন ইসরায়েলের নেতৃত্ব আমি এই প্রস্তাব মেনে নিতে বলেছি। 

এই প্রেক্ষিতেই তুর্কিপিডিয়া প্রশ্ন তুলেছে, সত্যিই কি ইসরায়েল এই প্রস্তাব দিয়েছে? তাহলে ইসরায়েলের মানা, না মানা নিয়ে প্রশ্ন উঠছে কেন? মনে করা হচ্ছে, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই দিয়েছে। এই নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন ফোনে কথা বলেছেন, তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। 

বাইডেনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন প্রধান এবং জাতিসংঘ মহাসচিব। হামাসও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। কিন্তু টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় কোনো স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে না। তবে জিম্মিদের পরিবারেরা দুই পক্ষকেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার আবেদন জানিয়েছে। লেবার দলের প্রধান চুক্তিটি মেনে নিতে সরকারের উপর চাপ সৃষ্টির জন্য হারজগকে অনুরোধ করেছেন। 

বিরোধীদলীয় নেতা ইয়ার লেপিড মার্কিন প্রেসিডেন্টের দেওয়া প্রস্তাবটি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইসরায়েল সরকার মার্কিন প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে যেতে পারে না। প্রস্তাব টেবিলে রাখা আছে। সেটা গ্রহণ করা উচিত। 

 তুর্কিপিডিয়া জানিয়েছে, বাইডেনের প্রস্তাবটি যদি ইসরায়েলের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুক্তরাষ্ট্রকে ত্যাগ করে রাশিয়ার দিকেও চলে যেতে পারেন। এমনটাই ইঙ্গিত করেছে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ফোর।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news