মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে ক্লদিয়া শেইনবম নির্বাচিত
ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়া শেইনবম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।
প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজ পরাজয় স্বীকার করে নিয়ে বলেছেন, ‘কয়েকমিনিট আগে আমি শেইনবমের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী ফলাফল স্বীকার করে নিয়েছি।’
মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া (৬১) একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।
সোমবার প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, ‘আমি আপনাদেরকে নিরাশ করব না।’
প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজ ২৬.৬-২৮.৮ শতাংশ ভোট পেয়েছেন।
আগামী ৮ জুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি