মার্কিনীসহ ৩ জিম্মিকে হত্যার ভিডিও প্রকাশ করল হামাস 

নিহত তিন জিম্মির নাম প্রকাশ করেনি আল-কাসাম। তবে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনটি অজ্ঞাত মরদেহ দেখা গেছে, বিধিনিষেধ থাকায় মরদেহগুলোর মুখ ঢাকা ছিল। 

শনিবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে নারকীয় হামলা চালায় দখলদার বাহিনী। এসময় তারা চার জিম্মিকে জীবিত উদ্ধার করে। এসময় তারা অন্য তিন জিম্মিকে হত্যা করে। ওই হামলার সময় ইসরায়েলি বাহিনী ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

ভিডিওতে কাসাম ব্রিগেড ঘোষণা করে, ‘আমাদের বন্দিদের মুক্তির আগে আমরা আপনাদের জিম্মিদের ছাড়বো না।’

ইসরায়েলি হামলায় মার্কিন নাগরিকসহ তিন জিম্মির হাতে নিহত হামাসের ঘোষণার পর ইসরায়েলি সেনা মুখপাত্র হামাসের দাবিকে ‘ডাহা মিথ্যা’ অভিহিত করেন। এরপর  রোববার ভিডিও প্রকাশ করে আল-কাসাম।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

Walton Ads