হুথি হামলায় ২য় বিশ্বযুদ্ধোত্তর সবচেয়ে বড় সংকটে মার্কিন নৌবাহিনী
ইয়েমেনে হুথি-আনসারুল্লাহ’র যোদ্ধাদের অবিরাম হামলায় নাস্তানাবুদ পরাশক্তি মার্কিন নৌ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা এমন ভয়বাহ আর কোন চ্যালেঞ্জের মুখে পড়েনি।
হুথিদের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর হামলা এখন তীব্র আকার ধারণ করেছে। মার্কিন নৌবাহিনীর নেতা ও বিশেষজ্ঞরা এপিকে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতির সম্মুখীন আর কখনো হয়নি বিশ্বের সবচেয়ে শক্তিধর এ নৌবাহিনী।
সম্প্রতি এপির সাংবাদিকরা ইয়েমেনের অদূরে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলো পরিদর্শন করেছেন। সে সময় তারা একথা বলেন।
প্রায় প্রতিদিনই সেখানে হুথি যোদ্ধাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘাত হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং দখলদার দেশটির দোসর যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সামরিক ও বানিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে অকুতোভয় বীর ইয়েমেনি যোদ্ধারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি