যুদ্ধে প্রতিদিনের হতাহতের সংখ্যা জানালো ইউক্রেন

রাশিয়ার সাথে সংঘর্ষে প্রতিদিন কতজন ইউক্রেনের সেনারা হতাহত হচ্ছে সে সম্পর্কে তথ্য প্রকাশ করেছে কিয়েভ।

গণমাধ্যম অ্যাক্সিওস গতকাল (বুধবার) বিকেলে এ হিসাব তুলে ধরে বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের এক হাজার সেনা মারা যাচ্ছে।

ইউক্রেন ইস্যুতে কিয়েভের পক্ষে সংলাপে নেতৃত্বদানকারী আরখামিয়া নামে এক কর্মকর্তা ওয়াশিংটন ডিসিতে জার্মানির মার্শাল ফান্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান। আরখামিয়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ পালন করছেন।

তিনি জানান, রাশিয়া দোনবাস অঞ্চলে অভিযান জোরদার করার প্রেক্ষাপটে ইউক্রেনের সেনা হতাহতের ঘটনা বেড়ে গেছে।  

গত ১ জুন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, প্রতিদিন তার দেশ ৬০ থেকে ১০০ সেনা হারেচ্ছ।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

Walton Ads