যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর ৫০% শুল্ক বসানোর সিদ্ধান্তকে মস্কোর জন্য "বড় ধাক্কা" বলে মন্তব্য করেছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের দাবি—এই শুল্ক শুধু আমেরিকার রাজস্ব বাড়ানোর জন্য নয়, বরং রাশিয়ার অর্থনীতিকেও ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে!

ট্রাম্প বলেন, "যখন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা (ভারত) কে বলে—‘তোমরা যদি রাশিয়া থেকে তেল কিনো, তাহলে ৫০% শুল্ক দিতে হবে’, এটা রাশিয়ার জন্য বিশাল আঘাত!" তাঁর এই বক্তব্যে পরোক্ষভাবে ভারতের দিকেই ইশারা করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, "রাশিয়ার অর্থনীতি এখন ভালো নেই, কারণ আমেরিকার চাপ ও শুল্ক তাদের উপর ভয়ানক প্রভাব ফেলেছে।" আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর মূল লক্ষ্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করা।

কীভাবে ৫০% শুল্ক হলো?
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভারত থেকে আমদানিকৃত পণ্যে ২৫% শুল্ক বসিয়েছিল। এবার রাশিয়া থেকে তেল আমদানির উপর আরও ২৫% শুল্ক যোগ করে মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০%! ট্রাম্প দাবি করেন, তাঁর এই শুল্ক নীতি ইতিমধ্যে পাঁচটি যুদ্ধ থামাতে সাহায্য করেছে, যার মধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনাও রয়েছে!

এখন নজর পুতিন-ট্রাম্প বৈঠকের দিকে!
এই শুল্ক কৌশল কি রাশিয়াকে চাপে ফেলবে? নাকি পুতিনের সঙ্গে বৈঠকে নতুন সমঝোতা আসবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন!

 

Walton Ads