মোজাম্বিকের সেন্ট্রাল অঞ্চলের উপসাগরে এক নৌকা উল্টে প্রাণ হারিয়েছেন তিন ভারতীয়, আহত হয়েছেন একজন এবং পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় হাই কমিশন।

হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, বেইরা বন্দরের কাছে একটি ট্যাঙ্কার থেকে ১৪ জন ভারতীয় কর্মীকে সৈকতে নিয়ে আসার সময় নৌকাটি উপসাগরে উল্টে যায়। এতে কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজনের খোঁজ মেলেনি।

সমাজমাধ্যমে ভারতের হাই কমিশন মৃত তিন ভারতীয়ের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারকে সবরকম সাহায্য করার আশ্বাসও দেওয়া হয়েছে।

আহত ভারতীয়ের সঙ্গে দেখা করতে বেইরার হাই কমিশনের কনসুলার অফিসার হাসপাতালে গিয়েছেন। আহতের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

এই দুর্ঘটনা মোজাম্বিকের উপসাগরে নৌবহন সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক উদ্বেগও তীব্র করেছে। হাই কমিশন ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও সাহায্যের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

Walton Ads