বউ টিকটকার। আধুনিকা স্ত্রী মাঝেমধ্যেই টিকটকে বিভিন্ন ভিডিও পোস্ট করেন। সঙ্গে বিভিন্ন আধুনিক পোশাক পরতেও বেশ সাবলীল তিনি। অপরদিকে রক্ষণশীল মানসিকতার স্বামীর মোটেই পছন্দ নয় বউয়ের এই জীবনযাপন। তাই ৭০০ কিমি গাড়ি চালিয়ে গিয়ে বউকে (Ex-wife) গুলি করে খুন (Murder) করে নিজেও আত্মহত্যা (Suicide) করল যুবক।

আমেরিকার লিওনেসের বাসিন্দা বছর ২৯-এর সানিয়া। অপরদিকে, তাঁর প্রাক্তন স্বামী বছর ছত্রিশের রাহিল আহমদ। এক বছর আগে বিয়ে হয় তাঁদের। কিন্তু দুজনের মধ্যে মতের মিল না হওয়ায় বিয়ে এক বছরও টেকে না। চলতি বছরের মার্চ মাসে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। তারপর থেকে আলাদায় থাকতেন তাঁরা।

বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও রাহিল সবসময় চেয়েছিলেন তাঁর অপছন্দের কাজ করার জন্য স্ত্রীকে শিক্ষা দিতে। সে যেমন তেমন শিক্ষা নয়, সোজা খুন। এ দিন ৭০০ কিমি দূর থেকে গাড়ি চালিয়ে এসে সানিয়ার বাড়িতে ঢোকে রাহিল। সানিয়ার বাড়ির আসেপাশেই কয়েকজন পুলিশ ছিলেন।

তাঁরাই বলেন যে রাহিল ঢোকার পর বাড়ির ভিতর থেকে পর পর দুটো গুলির আওয়াজ পাওয়া যায়। যদিও এর আগেও একবার সানিয়াকে মারার চেষ্টা করে রাহিল। কিন্তু গুলি লাগে না সানিয়ার গায়ে। পুলিশ সূত্রে খবর রাহিলের ধারণা ছিল সানিয়ার এই আধুনিক জীবন যাপনই তাঁদের বিচ্ছেদের কারণ।

উল্লেখ্য, ক’দিন আগেই পাকিস্তানি সমাজের রক্ষণশীলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে একটি পোস্ট করেন সানিয়া। লেখেন, “একজন মেয়ের বিবাহবিচ্ছেদ হলে তার জীবনটাই যেন ব্যর্থ হয়ে যায়! নিজের সমাজের লোকেরাই লেবেল সেঁটে দেয় । মানসিক সমর্থন দেওয়ার লোকও পাওয়া যায় না আশেপাশে। লোকে কী বলবে! এই বলে একজনের সঙ্গে জোর করে থাকতে বলা হয়। মেয়েটার জন্য সেই সম্পর্ক থেকে সরে আসা কঠিন হয়ে ওঠে।” খবর দ্য ওয়ালের

Walton Ads