ভারতের বিহার রাজ্যে শুরু হয়েছে ভোটের মহাযজ্ঞ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।

এই দফায় রাজ্যের মোট ২৪৩টি আসনের মধ্যে ১২১টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ১৮টি জেলায় ছড়িয়ে থাকা এসব আসনে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়, যা চলবে বিকেল পর্যন্ত।

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৭.৬৫ শতাংশ। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট—ক্ষমতাসীন এনডিএ এবং বিরোধী মহাজোট—দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী।

কারা কারা লড়ছেন এবার?

এনডিএ জোটে রয়েছে বিজেপি, জনতা দল ইউনাইটেড (জেডিইউ), হিন্দুস্থানী আওয়াম মোর্চা ও বিকাশশীল ইনসান পার্টি।
অন্যদিকে, মহাজোটে আছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস, সিপিআই(এমএল), সিপিআই(এম) ও সিপিআই।

তবে এবারের নির্বাচনে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর, যার নবগঠিত জন সুরজ পার্টি তরুণ ভোটারদের মধ্যে আলোচনায়।

প্রথম দফায় ভোটার ও প্রার্থী

প্রথম দফায় মোট ৩ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৩০২ ভোটার ভোট দিচ্ছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৩২৫ জন,
এবং নারী ভোটার ১ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ২১৯ জন।

এই দফায় ১,৪১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।
তাদের মধ্যে ১,১৯২ জন পুরুষ ও ১২২ জন নারী প্রার্থী।

হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে উত্তাপ

এই দফায় নজর কাড়ছে একাধিক হেভিওয়েট প্রার্থী।

তেজস্বী যাদব (আরজেডি, রাঘোপুর) – মহাজোটের মুখ্যমন্ত্রী প্রার্থী

সম্রাট চৌধুরী (বিজেপি, তারাপুর) – রাজ্যের উপমুখ্যমন্ত্রী

বিজয় কুমার সিনহা (বিজেপি, লক্ষ্মীসরাই) – কৃষিমন্ত্রী

মঙ্গল পান্ডে (বিজেপি, সিওয়ান) – স্বাস্থ্যমন্ত্রী

তেজ প্রতাপ যাদব (জনশক্তি জনতা দল, মহুয়া)

মৈথিলী ঠাকুর (বিজেপি, আলিনগর) – জনপ্রিয় লোকসংগীত শিল্পী

কেশরী লাল যাদব (আরজেডি, ছাপরা) – ভোজপুরি সুপারস্টার

রিতেশ পান্ডে (জন সুরজ পার্টি, কারগাহার) – ভোজপুরি অভিনেতা

এছাড়া রাজনীতির ‘বাহুবলী’ নামে পরিচিত প্রার্থীরা—ওসামা সাহাব (আরজেডি, রঘুনাথপুর) এবং অনন্ত সিং (জেডিইউ, মোকামা)—লড়ছেন এই দফাতেও।

সকাল থেকেই ভোটে উৎসবের আমেজ

দিনের শুরুতেই ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী নির্দেশ কুমার যাদব, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী রাজীব সিনহা, আরজেডি নেতা তেজস্বী যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, ও রাজীব রঞ্জন সিং প্রমুখ।

রাজ্যজুড়ে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ, নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

পরবর্তী ধাপ

দ্বিতীয় দফায় ১২২টি আসনে ভোট হবে ১১ নভেম্বর, আর ভোট গণনা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর, তাই তার আগেই ভোট ও সরকার গঠনের সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই—এই নির্বাচনে কার ভাগ্যে জুটছে বিহারের গদি?

 

Walton Ads