ট্যাঙ্ক দিয়ে তাইওয়ান ঘিরছে চিন, মার্কিন স্পিকারের সফর নিয়ে বেজিং-ওয়াশিংটন নয়া সংঘাত
তাইওয়ান (Taiwan) সীমান্তকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করছে চিন (China)। ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলা হয়েছে দ্বীপরাষ্ট্রের সীমান্তকে। যে তাইওয়ানকে দীর্ঘদিন ধরে নিজেদের ভূখন্ড বলে দাবি করে আসছে চিন। এ নিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী মানুষের সঙ্গে লালফৌজের সংঘাত নতুন ঘটনা নয়। মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে যা নয়া মাত্রা যোগ করেছে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, মঙ্গলবার ভারতীয় সময় রাত সওয়া আটটা নাগাদ খবর, তাইওয়ানের আকাশে চক্কর কাটছে চিনের যুদ্ধ বিমান।
একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকে করে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে তাইওয়ান সীমান্তের দিকে। কয়েকশো ট্যাঙ্ক ইতিমধ্যেই সীমান্তে দাঁড় করিয়ে দিয়েছে চিন। বেজিংয়ের তরফে সরকারিভাবে যে হুঙ্কার দেওয়া হয়েছে তার সঙ্গে এই ট্যাঙ্ক দাঁড় করানো জুড়ে দেখলে অনেকেই আশঙ্কা করছেন, বড় ঘটনা ঘটতে পারে। অন্যদিকে চিনের যুদ্ধ ট্যাঙ্ক সাজানো শুরু হতে পাল্টা প্রস্তুতি শুরু করেছে তাইওয়ান সেনাবাহিনীও। বহু মানুষকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়াও শুরু করেছে তাইওয়ান আর্মি।
চিনের বিদেশমন্ত্রকের মুখ্য মুখপাত্র হুয়া চুনইং সরাসরি বলেছেন, ন্যান্সি পেলসির সফর গুরুত্বপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। এবং তারজ ন্য দায়ী থাকবে ওয়াশিংটন। আমেরিকার তরফে বলা হয়েছে, এটি ন্যান্সি পেলোসির ব্যক্তিগত সফর। যুক্তরাষ্ট্রের সেই বক্তব্যকে খণ্ডন করে বেজিং পাল্টা দাবি করে বলেছে, এটা কখনওই ব্যক্তিগত সফর নয়। তাইওয়ানে এসে ন্যান্সি পেলোসি যদি এমন কিছু করেন, আর আমেরিকা যদি এক পা বড়ানোর চেষ্টা করে তাহলে তার পাল্টা জবাব দেবে চিনও।
ইউটিউব দেখে নিজের নাক কেটে বদলাতে গেলেন নিজেই, আর তাতেই ভঙ্গ হল যাত্রা
পাল্টা হুঁশিয়ারি দিয়ে হোয়াইট হাউস বলেছে, চিন এই গরম গরম কথা বলা বন্ধ করুক। সেই সঙ্গে তাইওয়ানের পূর্ব দিকে চারটি মার্কিন যুদ্ধ জাহাজকেও মোতায়েন করা হয়েছে। ফলে পরিস্থিতি তপ্ত হওয়ার সবরকম প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে বলে মত অনেকের।
পরিস্থিতি যখন এমনই তখন আবার চিনের পাশে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনের রাশিয়া মার্কিন সংসদ অধ্যক্ষের এই সফরকে উস্কানিমূলক বলে তোপ দেগেছে। মস্কোর তরফে বলা হয়েছে, এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রকে চিনের সঙ্গে সংঘাতের পথেই ঠেলে দেবে।
এমনিতেই চিনের আর্থিক অবস্থা সংকটের মধ্যে রয়েছে। একাধিক প্রদেশে নাগরিকরা ব্যাঙ্কে জমানো টাকা নিজেরা তুলতে পারছেন না। সেখানেও বিক্ষোভ ঠেকাতে ট্যাঙ্ক দাঁড় করিয়ে রেখেছে শি জিনপিং প্রশাসন। দিন দশেক আগে হুয়ান প্রদেশে তিয়েনানমেন স্কোয়ার হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে খবর। হতে পারে, ঘরোয়া অর্থনীতি নিয়ে কমিউনিস্ট পার্টি যে সংকটের মধ্যে পড়েছে তা থেকে নজর ঘোরাতে তাইওয়ানে মার্কিন অধ্যক্ষের ‘ব্যক্তিগত সফর’কে বড় করে দেখাতে চাইছে বেজিং।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে