খালিস্তানি জঙ্গিদের বেআইনি অস্ত্র সরবরাহ করত! মধ্যপ্রদেশে গ্রেফতার যুবক

পাঞ্জাবের খালিস্তানি (Khalistani) জঙ্গিদের নাকি বেআইনি অস্ত্র (Illegal Arms) সরবরাহ (Supply) করছিল সে। এই অভিযোগেই সোমবার এক যুবককে গ্রেফতার (Arrest) করল মধ্যপ্রদেশের (MadhyaPradesh) বুরহানপুর থানার পুলিশ (Police)।

ধৃতের নাম আসান সিং। মধ্যপ্রদেশের ভগবানপুরার বাসিন্দা আসান শিখলিগড় সম্প্রদায়ভুক্ত। গত ৭ মাস ধরেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল সে। কায়দা করে এর আগে ২ বার গ্রেফতারি এড়িয়ে যায় ওই যুবক, জানিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত সোমবার নিজের বাড়ি যাওয়ার সময় পাচোরি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বুরহানপুর থানার পুলিশ সুপার রাহুল কুমার লোধা।

শিখলিগড় সম্প্রদায়ের লোকজন তাদের অস্ত্র তৈরির দক্ষতার জন্য বিখ্যাত। সাধারণত পাচোরি এলাকার বিভিন্ন অঞ্চলে বাস এদের। এই সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি খালিস্তানি জঙ্গি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে, গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে এমনই খবর পায় মধ্যপ্রদেশ পুলিশ। তারপরেই শুরু হয় আভিযান। আসানের সঙ্গী নিহাল ওরফে নরেন্দ্র এবং আরও দুই শিখলিগড় সম্প্রদায়ের যুবককে এরপর গ্রেফতার করে বুরহানপুর পুলিশ। তবে পালিয়ে যায় আসান। ধৃতদের কাছ থেকে ২১টি দেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads