রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক নিকোলাই স্টারিকভ বলেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য পশ্চিমা দেশ ইরানের মতো বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

স্টারিকভ তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও বাকি পশ্চিমা দেশগুলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এই সংক্রান্ত ঘোষণা ১৯৭০ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়েছিল।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারিকভ জানিয়েছেন, এই ঘোষণার ধারাগুলো পড়লেই বোঝা যায়—ইরান, ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড ও ইউক্রেনের বিষয়ে পশ্চিমা হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে এসব হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

স্টারিকভ, যিনি ‘অরাজকতা ও বিপ্লব – ডলার অস্ত্র’ বইটির লেখক, বলেন, বর্তমানে পশ্চিমা দেশগুলো জাতিসংঘ সনদের মূল নীতিকে প্রকাশ্যে লঙ্ঘন করছে। সনদে বলা হয়েছে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। কোনো দেশের অধিকার নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য দেশের অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার।
তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের হস্তক্ষেপ শুধুমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং সশস্ত্র উসকানি, অস্থিতিশীলতা ও বিদেশি দখলের পথ প্রশস্ত করার চেষ্টা।

instability occupation, Russia view Western intervention, Starikov political analyst Iran, Global law breach accusations

Walton Ads