দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের প্রাণ গেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে। পাইলটসহ বিমানে থাকা তিনজনই মারা গেছেন।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায়। জায়গাটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ তিনজন পুরুষ ছিলেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিমানে থাকা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উপকূলে নিয়ে আসা হয়েছে।
শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বলে পুলিশ জানিয়েছে।

 

news