ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৮৭ জন মারা গেছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে যে, জাহাজ ডুবির ঘটনায় ৮৭ জন নিহত হয়েছেন।

জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, যদি এই পরিসংখ্যান সঠিক হয়, তাহলে এখনও প্রায় ৬৮ জন আরোহী নিখোঁজ রয়েছেন।

মার্কিন সাবমেরিনের এই হামলা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইরানি নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Walton Ads