ইরানের মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে ১৬৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছোট শিক্ষার্থী ছিলেন, বাকি স্কুলের স্টাফ।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্লেষণের ভিত্তিতে দেখা গেছে, ওই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলাটি নিখুঁত অস্ত্র ব্যবহার করে করা হয়।

সংবাদমাধ্যম জানায়, হামলার সময় পাশেই অবস্থিত ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর পাশে অবস্থিত এই স্কুলে হামলার সময় মার্কিন সেনাপ্রধান এক ব্রিফিংয়ে জানিয়েছেন, তারা ইরানের দক্ষিণাঞ্চলে অভিযান চালাচ্ছেন। ব্রিফিংয়ে প্রদর্শিত মানচিত্রে মিনাব অঞ্চল স্পষ্টভাবে দেখানো ছিল, যা নির্দেশ করছে নৌ ঘাঁটিসহ স্কুলটিতেও হামলা চালানো হয়েছে।

এছাড়া, দখলদার ইসরায়েলও ওই সময় একই এলাকায় হামলা চালাচ্ছিল। এই হামলা ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শোক ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা কেবল ভয়ঙ্কর ধ্বংসই ঘটায় না, বরং সামরিক ও রাজনৈতিক উত্তেজনাও বাড়িয়ে তোলে।

 

Walton Ads