মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন,
“ইরানের পুরো নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়া আমাদের মিশন এবং আমরা এই মিশন থেকে পিছপা হবো না। আজ আমরা ইরানি নৌবাহিনীর একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করেছি। এই ড্রোন ক্যারিয়ারটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানবাহী জাহাজের মতো। আমাদের হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে।”
তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অ্যাডমিরাল কুপার দাবি করেছেন, এ পর্যন্ত ইরানের ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অভিযান ইরানের সামুদ্রিক সক্ষমতা কমাতে এবং মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
