আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বর্তমান মুহূর্তে ইরান থেকে আসা ড্রোন ও মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।”

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, “মিসাইল ভূপাতিতের চেষ্টা ও প্রতিরোধের কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে। সাধারণ মানুষ আতঙ্কিত হবেন না।”

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা ইরানের আধুনিক সামরিক সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদর্শনের এক জোরালো উদাহরণ। ইরান এই হামলার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে যে, মধ্যপ্রাচ্যে কেউ তাদের ওপর আক্রমণ করার চেষ্টা করলে তা সহজে প্রতিহত করা যাবে না এবং কঠোর জবাব দেওয়া হবে।

স্থানীয় নাগরিক ও বিমানবন্দর কর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের আওয়াজ পুরো অঞ্চলে শোনা গেছে এবং আকাশে ড্রোন ও মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করার চেষ্টা করেছে। এই হামলা ইরানের প্রযুক্তি ও পরিকল্পনার দক্ষতা প্রমাণ করেছে এবং মধ্যপ্রাচ্যে তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

বিশ্বমাধ্যমের বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল সামরিক হামলা নয়, এটি মধ্যপ্রাচ্যের সমস্ত আগ্রাসী দেশকে সতর্ক করার একটি কূটনৈতিক বার্তাও বটে। ইরান দেখিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিটি সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে সক্ষম।

 

Walton Ads