নরওয়ের রাজধানী অসলোর মার্কিন দূতাবাসের কাছে রহস্যজনক এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে স্বস্তির খবর হলো— এতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার স্থানীয় সময় রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে অসলো পুলিশ। ঘটনাটি ঘটার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

পুলিশ জানিয়েছে, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে কিংবা কারা এর পেছনে দায়ী— সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অসলো পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, নরওয়ে পুলিশ নিয়মিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। বিস্ফোরণস্থল এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসগুলোতে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দেশে দূতাবাস লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে।

তবে অসলোর মার্কিন দূতাবাসের কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণের সঙ্গে চলমান এই উত্তেজনার কোনো সম্পর্ক আছে কি না— সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কোনো কর্মকর্তা।

 

Walton Ads