মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগার ব্যাপকো অ্যানার্জিসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় শোধনাগারটিতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।
বাহরাইনের সিতরা দ্বীপে অবস্থিত এই শোধনাগারটি রাজধানী মানামা থেকে দক্ষিণে। সোমবার ভোরের দিকে বিস্ফোরকবাহী ইরানি ড্রোনের আঘাতে শোধনাগারটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
বাহরাইনের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর শোধনাগারে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার জন্য ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পর ব্যাপকো অ্যানার্জিসের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শোধনাগার থেকে কালো ধোঁয়ার বড় কুন্ডলি উঠে আসছে।
উল্লেখ্য, ব্যাপকো অ্যানার্জিস বাহরাইনের বৃহত্তম তেল শোধনাগার এবং দেশটির জ্বালানি খাতের অন্যতম প্রধান অবকাঠামো। এই হামলা মধ্যপ্রাচ্যে তেলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
