ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হওয়ার খবর সামনে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বিমান।

জানা গেছে, বিমানটি ইরাকের পশ্চিমাঞ্চলে গিয়ে বিধ্বস্ত হয়েছে। তবে ঠিক কোন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন সেনাবাহিনী আরও জানিয়েছে, এই ঘটনায় দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, আর অন্যটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

প্রাথমিক তদন্তে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শত্রুপক্ষের হামলা বা ফ্রেন্ডলি ফায়ারের কারণে এই ঘটনা ঘটেনি। এতে ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত একটি দুর্ঘটনা।

বিমানটি কীভাবে বিধ্বস্ত হলো—সেই কারণ এখনো পরিষ্কার নয়। একই সঙ্গে বিমানটিতে কতজন পাইলট ও ক্রু সদস্য ছিলেন, সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী সুনির্দিষ্ট স্থান উল্লেখ না করায় কোথায় ঠিক উদ্ধার কার্যক্রম চলছে, সে তথ্যও এখনো প্রকাশ্যে আসেনি।

ঘটনাটি নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।

 

Walton Ads