দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭০ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবদিহিতা চেয়েছেন সিনেটর রাফায়েল ওয়ার্নক।

ওয়ার্নক এই তথ্য নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে। তিনি বলেন,
“যে জাতির নেতারা এত সহজে শিশুদের মৃত্যুকে উপেক্ষা করতে পারে, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন। কোনো কারণেই শিশু হত্যা গ্রহণযোগ্য নয়। আমাদের কখনও ভুলে যাওয়া উচিত হবে না যে ইরানি শিশুরাও ঈশ্বরের সন্তান।”

হামলা ঘটে ২৮ ফেব্রুয়ারি, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে প্রথম দিনে। মিনাবের ওই মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে কমপক্ষে ১৭০ শিক্ষার্থী নিহত হয়।

স্কুলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে ট্রাম্প এবং তার প্রশাসনের তীব্র সমালোচনা শুরু হয়। এরপর ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কোনো বাহিনী এই হামলায় জড়িত নয়, এবং ইরানের প্রতিরক্ষা বাহিনী দায়ী।

তবে তদন্তে জানা গেছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছিল টমাহক, যা যুক্তরাষ্ট্রের তৈরি। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই ধরনের ক্ষেপণাস্ত্র নেই।

এই তথ্য প্রকাশের পর ট্রাম্প মন্তব্য করেন,
“আমি এ ব্যাপারে কিছু জানি না।”

হামলার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের নীতি ও নেতৃত্ব নিয়ে নতুন বিতর্ক ও চাপ তৈরি করেছে।

 

Walton Ads