মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝেই একটি ভয়াবহ আকাশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম কেএএন (KAN) সম্প্রতি টেলিগ্রামে দুটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেসি-১৩৫ (KC-135) জ্বালানি সরবরাহকারী জেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিমানের লেজের উপরের অংশ (টেইল ফিন) নিখোঁজ, যা বিমান বিধ্বস্তের ভয়াবহতার ইঙ্গিত দেয়।

ঘটনায় অন্তত চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, “যুদ্ধ মানেই নরক। যুদ্ধ মানেই বিশৃঙ্খলা।” ক্ষতিগ্রস্ত বিমানটি বর্তমানে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাখা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, দ্বিতীয় বিমানটি পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। নিহত চারজনের মধ্যে চালক ও সহ-চালকসহ ক্রু সদস্য রয়েছেন। বাকি দুই কর্মীর জন্য উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কেএএন-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেন গুরিয়ন বিমানবন্দরে বিমানটি দাঁড়িয়ে আছে, তবে লেজের কিছু অংশ (টেইল ফিন) নিখোঁজ। ঘটনার প্রকৃত কারণ তদন্তাধীন। তবে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী উড়োজাহাজটি ভূপাতিত করার দায় স্বীকার করেছে।

দূর্ঘটনা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কতটা প্রাণঘাতী হতে পারে। এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় সতর্কতা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

news