ইরাকের রাজধানী Baghdad-এ মার্কিন বিমান বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানিয়েছে, বাগদাদের জাদিরিয়া এলাকায় একটি ভবনে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। ওই ভবনটিতে ইরানপন্থি একটি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা অবস্থান করছিলেন। নিহত চারজনই ওই ভবনের বাসিন্দা এবং গোষ্ঠীটির সদস্য ছিলেন।

এর আগে সোমবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায় একই গোষ্ঠী। এতে কেউ হতাহত না হলেও দূতাবাস ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলার পর দূতাবাস এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে।

ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জাদিরিয়া এলাকায় পাল্টা বিমান অভিযান চালায় মার্কিন বাহিনী, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters জানিয়েছে, সোমবারের ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসে থাকা সি-আরএএম এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে বলে সূত্র জানিয়েছে।

 

news