অন্ধকার ঘনিয়ে আসছে পারস্য উপসাগরে। নীল জলরাশির ওপর এখন শুধু বারুদের গন্ধ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ—হরমজ প্রণালি। এই সরু জলপথ এখন পরিণত হয়েছে এক মহাযুদ্ধের দাবার বোর্ডে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে থমকে গেছে বিশ্ব অর্থনীতির চাকা। শুরু হয়েছে এক নজিরবিহীন নৌ-অবরোধ।
