যুক্তরাষ্ট্র আর ইরান—এই দুই দেশ বর্তমানে যেন একে অপরের গলায় ছুরি নিয়ে দাঁড়িয়ে। এরই মধ্যে বড় শান্তির বার্তা দিলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তিনি আমেরিকা আর ইরানকে তীব্র আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধের পথ ছেড়ে আবার ফিরে আসুন আলোচনায়।
পোপ লিওর ভাষায়, ‘সংঘাত নয়, সংলাপই শান্তির চাবিকাঠি।’
তিনি আফ্রিকার চারটি দেশ সফর শেষে রোম ফেরার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট বলেন, যুদ্ধের হুমকি দূর করতে আর আন্তর্জার্টিক আইন মেনে চলতে সব পক্ষকেই এগিয়ে আসতে হবে।
পোপ জানান, একজন ধর্মগুরু হিসেবে তিনি কখনো যুদ্ধের পক্ষে কথা বলেন না। বরং তার অবস্থান সব সময় মানবতা আর সহিংসতা মুক্ত পৃথিবীর পক্ষে।
‘ঘৃণা আর বিভেদ নয়, শান্তির সংস্কৃতি থেকেই আসুক সমাধান,’ বলেন তিনি। তার মতে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
বিশ্লেষকরা বলছেন, যখনই বিশ্ব উত্তাপ ছড়ায়, তখন ধর্মীয় আর আন্তর্জাতিক নেতাদের পক্ষ থেকে এই ধরনের শান্তির ডাক শক্তির জায়গা তৈরি করে। পোপ লিওর বক্তব্য আমেরিকা-ইরানের টানাপড়েনের মধ্যেও নতুন করে জাগিয়ে তুলল সংলাপের সম্ভাবনা।
মূলকথা, পোপ লিও চতুর্দশের এই বার্তা শুধু প্রার্থনার কথাই বলেনি, বলেছে—এখন সময় আলোচনার, অস্ত্রের নয়।
