মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার নাম নিচ্ছে না। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালাল ইসরাইলি বাহিনী। এই ঘটনায় প্রাণ গেল ৬ জনের। আহত হয়েছেন আরও কমপক্ষে ২ জন।

আল আরাবিয়ার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার পরের দিন শুক্রবার (২৪ এপ্রিল) ফের হামলা চালায় ইসরাইলি বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিস্তারিত জানিয়েছে। সেখানে বলা হয়, ওয়াদি আল-হুজাইরে এলাকায় ২ জন, টৌলিনে ২ জন এবং স্রিফা ও ইয়াতের এলাকায় একজন করে নিহত হয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজনের নাম ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।

এই হামলার ফলে যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষ আবারও নতুন করে প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছে।

 

news