লেবাননের লড়াকু গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম একেবারে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো আলোচনা ‘কখনোই মেনে নেওয়া যাবে না’। পাশাপাশি তিনি প্রতিরোধের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে সোমবার (২৭ এপ্রিল) তাঁর এই বক্তব্য প্রচার করা হয়েছে।

নাঈম কাসেম বলেছেন, যুদ্ধবিরতি করতে ইরান বড় ভূমিকা রেখেছে। কিন্তু সেটা মানে এই নয় যে, হিজবুল্লাহ অস্ত্র তুলে দেবে। তাঁর ভাষায়, ‘আমরা আমাদের অস্ত্র কখনো ছাড়ব না। প্রতিরক্ষা আর যুদ্ধক্ষেত্রে আমাদের সক্ষমতা প্রমাণিত হয়ে গেছে।’

দাবি করেছেন হিজবুল্লাহ প্রধান আরেকটি বড় কথা। তিনি বলেন, ইসরায়েল তাদের যোদ্ধাদের ‘অটল মানসিকতা’ দেখে হতবাক হয়ে গেছে। এই লড়াইয়ে তাদের হারানো কোনোভাবেই সম্ভব নয়।

একই সঙ্গে সরকারের সমালোচনাও করেছেন তিনি। বলেন, কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ছাড় দিয়েছে। তিনি সরাসরি আলোচনার পথ বাদ দিয়ে পরোক্ষ আলোচনার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

news