চার রাজ্যের ভোটের ফল বেরোতে না বেরোতেই চাঞ্চল্যকর মন্তব্য করে দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি সরাসরি ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। আর বিশেষ করে তাঁর চোখে পড়েছে পশ্চিমবঙ্গ নির্বাচন।

শুক্রবার এক অনুষ্ঠানে তিনি কী বললেন? শুধু ইভিএম নিয়ে নয়, এবার কিন্তু তাঁর দাবি, নির্বাচন কমিশন আর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার মাধ্যমেও অনিয়ম হচ্ছে। তাঁর কথায়, এই নতুন পদ্ধতিই এখন সবচেয়ে বড় মাথাব্যথা।

ওমর আবদুল্লাহর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি সাফ সতর্ক করে দিয়েছেন, এই ধরনের প্রক্রিয়া যদি ফলাফল বদলে দেয়, তাহলে সেটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে।

আর পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তিনি বিশেষভাবে ‘চ্যালেঞ্জিং’ শব্দটি ব্যবহার করেছেন। তাঁর দাবি, সেখানে নানা স্তরে অনিয়মের অভিযোগ উঠেছে। যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরালা ও আসাম – এই চার রাজ্যের ফলাফল মাত্র কয়েক দিনের মধ্যে ঘোষণা হবে। আর তার আগেই ভোট প্রক্রিয়া নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছে।

 

news