পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে আর তাতে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। আর এই খবরে কলকাতায় দলীয় অফিসের সামনে উৎসবে মেতেছেন কর্মী-সমর্থকরা।

বার্তাসংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, নেতাকর্মীরা একে অন্যকে রঙ মাখাচ্ছেন আর মুখে তুলে দিচ্ছেন মিষ্টি। জমে উঠেছে উৎসবের আমেজ।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি। এর মধ্যে একটি আসনে পুনরায় ভোট হচ্ছে, তাই আজ ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে। সরকার গঠন করতে হলে কোনো দলকে এককভাবে অন্তত ১৪৮টি আসনে জিততে হবে।

গণনা শুরু হওয়ার চার ঘণ্টার ব্যবধানে দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে আছে ১৬৭ আসনে। আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮২ আসনে।

অন্যদিকে বাম ও কংগ্রেস জোটের অবস্থা বেশ খারাপ। বিজিপিএম, সিপিআই(এম) এবং এআইএসএফ— প্রত্যেকে একটি করে আসনে এগিয়ে আছে। কিন্তু চমকের ব্যাপার হচ্ছে, কেন্দ্রের প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস এখন পর্যন্ত কোনো আসনেই এগিয়ে থাকতে পারেনি।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। এবার তার ফলাফল যেন ঘুরিয়ে দিচ্ছে বাংলার রাজনীতির চিত্রনাট্য।

 

news