পশ্চিমবঙ্গ-সহ দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে এনডিএর বিধানসভা নির্বাচনে দাপুটে জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোবাইল ফোনে ফোন করে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য জানান। তিনি ট্রাম্পের ফোনালাপের কথাও নিশ্চিত করেন। কুশ দেশাই জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে এই ঐতিহাসিক নির্বাচনী জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।”

এর আগেও গত মাসে দুই নেতার ফোনালাপ হয়েছিল। সেবার ট্রাম্প মোদির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেছিলেন, “ভারত কত ভাগ্যবান যে সে মোদির মতো নেতা পেয়েছে।”

প্রসঙ্গত, গত সোমবার (৪ মে) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জিতে প্রথমবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। পদ্মশিবিরের এই জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের পর্দা নামল। অন্যদিকে পুদুচেরিতে বিজেপি তাদের সহযোগী দল এনআর কংগ্রেসের ‘জুনিয়র পার্টনার’ হয়ে দ্বিতীয়বার সরকার গড়তে চলেছে।

 

news