প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় এক অগ্রগতি করেছে ভারত—এমন খবর ঘিরে দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূল থেকে দেশটির প্রথম পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

যদিও ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি উচ্চক্ষমতাসম্পন্ন আইসিবিএম শ্রেণির অন্তর্ভুক্ত।

এদিকে একই সন্ধ্যায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আকাশে রহস্যময় আলোকরশ্মি দেখতে পান স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আকাশজুড়ে উজ্জ্বল আলোর রেখা দেখা যায়, যা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

অনেকে ধারণা করছেন, ভারতের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গেই এই আলোর ঝলকানির সম্পর্ক থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এতদিন বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ছিল। ভারত যদি এই প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জন করে, তবে বিশ্বের যেকোনো অঞ্চলে দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা অর্জন করবে দেশটি।

ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই পরীক্ষার মাধ্যমে দেশটি রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম এবং রি-এন্ট্রি প্রযুক্তিতে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জটিল একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ।

 

news