মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি অবৈধ: জেনারেল বাকেরি

 

মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতিকে অবৈধ উল্লেখ করে ইরানের শীর্ষ জেনারেল বলেছেন, আঞ্চলিক দেশগুলোর জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দিতে পারেনি দখলদার ইসরাইল।

গতকাল (সোমবার) ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ ‘শহীদ কাসেম সোলাইমানি’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উপস্থিতি অবৈধ। এটি যে শুধু আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ তাই নয় উল্টো এটির উপস্থিতিই নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।”


জেনারেল বাকেরি বলেন, কিছু আঞ্চলিক দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ‌উঠেছে।এছাড়া, ইসরাইল মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী- সেন্টকমে যোগ দেয়ার ফল আমাদের জন্য সুনির্দিষ্ট কিছু হুমকি তৈরি হয়েছে। কাজেই আমরা পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি মেনে নিতে পারি না।

পারস্য উপসাগরের নিরাপত্তা শুধুমাত্র এ অঞ্চলের দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে জানান ইরানের সেনাপ্রধান। তিনি বলেন, এমনকি এ অঞ্চলের আন্তর্জাতিক পানসীামায়ও কেনো বহিঃশক্তির উপস্থিতির প্রয়োজন নেই। খবর পার্সটুডে/এবিএস/ ২০২২/একে

Walton Ads