বাচ্চাদের ক্রেশে এলোপাথাড়ি গুলি, তাইল্যান্ডে মৃত্যু অন্তত ৩১ জনের

 শিশুদের ক্রেশে এলোপাথাড়ি গুলি চালাল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার তাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে (Thailand Mass Shooting)। ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, বাচ্চা-বড় মিলিয়ে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। 
তাইল্যান্ড পুলিশ জানিয়েছে, যে গুলি চালিয়েছে সে প্রাক্তন পুলিশকর্মী। তাঁকে এখনও পর্যন্ত ধরা যায়নি। তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে তাই পুলিশ।
তাইল্যান্ড সরকারের মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে দেশের সমস্ত এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে গণহত্যাকারীকে দ্রুততার সঙ্গে ধরতে হবে।
সরকারি পরিসংখ্যান বলছে তাইল্যান্ডে মানুষের হাতে অবৈধ অস্ত্র সেভাবে নেই। কারণ এখানে বন্দুকের লাইসেন্স পাওয়া খুব সহজ। তাই অনেকেই আত্মরক্ষার জন্য বন্দুক রাখেন।
গণহত্যা বা বন্দুকবাজের হানাও খুব যে ঘটে তাইল্যান্ডে তেমন নয়। ২০২০ সালে এক অবসরপ্রাপ্ত তাই সৈনিক গুলি চালিয়ে ২৯ জনকে মেরে ফেলেছিল। তারপর আবার এদিনের ঘটনা। যা তাইল্যান্ডে গত ১০০ বছরে সবচেয়ে বড় গণহত্যা বলে দাবি করা হয়েছে সংবাদসংস্থার তরফে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

Walton Ads