চিনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিদ্রোহের সলতে পাকছে, একনায়ক জিনপিংকে হঠানোর ডাক

মাস খানেক আগে একবার রটে গিয়েছিল চিনা প্রেসিডেন্টকে (Xi Jinping) গৃহবন্দি করে দিয়েছে পিপলস লিবারেশন আর্মি। তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনসের সামিট থেকে ফেরার পর শি জিংপিংকে নাকি দেখা যাচ্ছিল না। কয়েকদিন নীরবতার পর বেজিং জানিয়েছিল ওসব গুজব। হোয়াইট হাউসের কথায় লেজ নেড়ে গল্পের গরু গাছে তুলছে হংকংয়ের মিডিয়া। চিনা কমিউনিস্ট পার্টির পার্টি কংগ্রেসের প্রাক্কালে ফের একবার চিনে বিদ্রোহের (protest) সলতে পাকার খবর পাওয়া গেল। যা কিছুটা ব্যতিক্রমীও বটে। 
হংকং ফ্রি প্রেসের দাবি, পার্টি কংগ্রেস শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় বেনজির সেনসরশিপ চালু করেছে বেজিং। রবিবার থেকে শুরু হচ্ছে সিপিসির পার্টি কংগ্রেস। বেশ কিছু কিওয়ার্ড, হ্যাশট্যাগ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এ হেন পরিস্থিতিতে নদীর উপর সেতু কিংবা রেল স্টেশন, বাস টার্মিনাসে গণক্ষোভের ব্যানার, পোস্টার দেখা যাচ্ছে। যার মূল কথা—‘স্বৈরশাসক (Dictator) শি দূর হঠো।’

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads