Middle East-এ একই সময়ে সামনে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা। Iran-এ মার্কিন তৈরি PRSM মিসাইল ব্যবহারের বিতর্ক, Gaza-য় নতুন করে সামরিক তৎপরতা এবং Israel-এর একাধিক সমুদ্রের পানি শোধনাগার বন্ধ হয়ে পানিসংকট—সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ।

ভিডিওতে থাকছে Iran-এর Lamerd এলাকায় PRSM মিসাইল ব্যবহারের দাবি ও সেই হামলার দায় নিয়ে Pentagon-এর অস্বীকৃতি। PRSM-এর পাল্লা, প্রযুক্তি, HIMARS ও M270-এর সঙ্গে এর ব্যবহার এবং যুদ্ধক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব নিয়েও থাকছে বিস্তারিত আলোচনা।

অন্যদিকে Gaza-য় Al-Katiba ও Khan Younis এলাকায় নতুন করে বিমান হামলা ও সংঘর্ষের খবর নিয়েও আলোচনা করা হয়েছে। একই সময়ে Israel-এর পাঁচটি বড় desalination plant সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়েও থাকছে বিস্তারিত তথ্য।

প্রাথমিকভাবে সাইবার হামলার আশঙ্কা তৈরি হলেও পরবর্তী সরকারি ব্যাখ্যায় প্রাকৃতিক ও পরিবেশগত কারণকে সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সমুদ্রের অতিরিক্ত ঘোলাটে পানি, শৈবাল ও পলির কারণে desalination plant-এর কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও ভিডিওতে তুলে ধরা হয়েছে।

Iran, Gaza এবং Israel-এর এই তিনটি ঘটনা কীভাবে Middle East-এর সামরিক, মানবিক ও অবকাঠামোগত সংকটকে আরও জটিল করে তুলছে—সেটিই এই ভিডিওর মূল আলোচনা।

ভিডিওতে উল্লেখিত সামরিক হামলা, হতাহতের সংখ্যা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের কিছু অংশ দাবিনির্ভর; সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যকে তাদের নিজস্ব দাবি হিসেবে বিবেচনা করা হয়েছে।

Walton Ads