ইরান যুদ্ধ শেষ হলেও কি দেশটি ছাড়বে না যুক্তরাষ্ট্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেলসম্পদ ও ইরানে মার্কিন উপস্থিতি নিয়ে সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে ট্রাম্পের বক্তব্যের সম্ভাব্য ভূরাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য, ইরানের তেলসম্পদের গুরুত্ব, হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক জ্বালানি সংকট এবং দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের সম্ভাব্য চিত্র।
ইরান কি বিদেশি সামরিক ও অর্থনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে? যুক্তরাষ্ট্রের লক্ষ্য কি আঞ্চলিক নিরাপত্তা, নাকি জ্বালানি ও ভূরাজনৈতিক স্বার্থ? সংঘাত দীর্ঘায়িত হলে তেলের বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে—এসব প্রশ্নের দিকেই থাকছে আজকের বিশ্লেষণের মূল নজর।