গোয়েন্দা বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা, ব্লিনকনের পরিকল্পিত বেইজিং সফর বাতিল

গোয়েন্দা বেলুন নিয়ে বিরোধকে কেন্দ্র করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন তাঁর পরিকল্পিত চীন সফর স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বেলুন সনাক্ত হওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তা শুক্রবার একথা জানান।

চীন ঘটনাটি স্বীকার করে বলেছে, অসামরিক বেলুনটি গবেষনা কাজে ব্যবহারের সময় পথভুলে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশ করে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ‘চীনের দু:খ প্রকাশ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় বেলুনের উপস্থিতির স্বীকারুক্তিতে আমাদের স্বার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘনের বিষয় প্রকাশ পেয়েছে এবং এটি যে একটি আকস্মিক ঘটনা, এ কথা গ্রহণযোগ্য নয়।’

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা সাংবাদিকদের সাথে আলাপকালে আরও বলেন, আমাদের আন্ত:সংস্থার অংশিদারদের ও কংগ্রেসের সঙ্গে আলাপ-আলোচনা করার পর আমরা এ সিদ্ধান্তে উপনীত হই যে, পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের চীন সফরের উপযুক্ত সময় এখন নয়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, ব্লিনকেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কে সরাসরি তার সফর স্থগিত করার কথা জানিয়ে দিয়েছেন। তবে পরিস্থিতি অনুকুল হলে সুযোগমতো শিগগিরই তিনি চীন সফর করবেন। যুক্তরাষ্ট্র চীনের সাথে যোগাযোগ বজায় রাখবে। যাতে দুই দেশের মধ্যকার চলমান ঘটনা ও প্রতিযোগিতা বিষয় দায়িত্বশীলতার সঙ্গে নিয়ন্ত্রণ করা যায়।

সপ্তাহান্তে ব্লিনকেনের চীন সফরে যাওয়ার কথা ছিল। তবে বাতিলের পর তিনি কখন বেইজিং সফরে যাবেন সে ব্যাপারে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট করে বলেননি। তবে কর্মকর্তারা জানিয়েছেন যে, ‘অনির্দিষ্ট শর্তগুলো’ পূরণ হলে তিনি এ সফরে যাবেন। তারা বলেন, বেইজিং সফরের উপযুক্ত সময় কখন হবে তা আমরা মূল্যায়ন করবো এবং চীনা প্রতিপক্ষকে অব্যাহতভাবে বিষয়টি জানানো হবে। তারা বলেন, আমরা চীনা প্রতিপক্ষকে পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছি যে, এ ঘটনা অগ্রহণযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, চীনের সাথে আলোচনা করার একটি ব্যাপকভিত্তিক এজেন্ডা ছিল ব্লিনকনের কিন্তু গোয়েন্দা বেলুনের এ ঘটনা তা অনেকাংশে কমিয়ে এনেছে। যা  সহায়ক ও গঠনমূলক হবে না।

পেন্টগনের দৃঢ় বিশ্বাস এটি ছিল গোয়েন্দা বেলুন যা চীনের দেয়া ব্যাখ্যার সম্পূর্ণ পরিপন্থী। বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশের বহু উঁচুতে ছিল এবং তা বানিজ্যিক বিমানের জন্য কোন হুমকি ছিল না।

পেন্টগনের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বৃহস্পতিবার জানান যে, বেলুনটি স্পষ্টত গোয়েন্দা কাজে নিয়োজিত ছিল এবং তা কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশ করে।

চীনের দু:খ প্রকাশ: যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের বেলুনের অনিচ্ছাকৃত প্রবেশের ঘটনায় বেইজিং গত শুক্রবার দু:খ প্রকাশ করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় যে, এটি ছিল গবেষনাকাজে ব্যবহৃত অসামরিক বেলুন।

পশ্চিমমুখী বেলুনটির সীমিত স্বনিয়ন্ত্রণ ক্ষমতার কারনে পরিকল্পিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করেছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads