ভারতে নারীরা অধিক হারে মুটিয়ে যাচ্ছে সবচেয়ে বড় সমস্যায় বিত্তবানরা

ভারতের প্রতি ১৬ জন নারীর একজন এবং ২৫ পুরুষের একজন মুটিয়ে যাওয়া স্থুলতা সমস্যায় রয়েছে। গত ১৫ বছরে এ স্থুলতা সমস্যার সৃষ্টি হয়েছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে(এনএফএইচএস)এর পঞ্চম ও সর্বশেষ জরিপে এ তথ্য জানা গেছে।
এনএফএইচএস সদস্যদের জরিপের বিশ্লেষণ করে দি প্রিন্ট জানিয়েছে যে পুরুষের চেয়ে নারীদের মধ্যে মুটিয়ে যাওয়ার হার অনেক বেশি। মোটা নারীদের আবার অধিকাংশ ধনাঢ্য পরিবারের সদস্য। তথাকথিত মাঝ বয়েসী নারীদের মুটিয়ে যাওয়ার এ বিষয়টি এখন বাস্তবে পরিণত হয়েছে।

সারা ভারতে বিভিন্ন পরিবারের সদস্যদের ওপর কয়েক দফা ব্যাপক জরিপ চালিয়ে এনএফএইচএস। এ পর্যন্ত সংস্থাটি পাঁচ দফা জরিপ চালিয়েছে। ১৯৯২-৯৩ সালে প্রথম জরিপটি চালানো হয়। ২০১৯-২১ সালে পরিচালিত পঞ্চম দফা জরিপ চালানো হয়। গত বছর এটি প্রকাশিত হয়। এতে নানা আকর্ষণীয় তথ্য জানা গেছে।

নারী-পুরুষে ব্যবধান

এনএফএইচএস এর পঞ্চম দফা জরিপে দেখা গেছে যে, ১৫ থেকে ৪৯ বছর বয়েসী নারীদের মুটিয়ে যাওয়র হার ৬.৪ শতাংশ এবং পুরুষের ৪ শতাংশ। একই বয়সের নারীদের ১৭.৬ শতাংশ ও পুরুষের ১৮.৯ শতাংশের ওজন বেশি তবে তা স্থুলতা নয়। এর অর্থ হচ্ছে ভারতের তরুণীদের চারজনের একজন এবং এক পঞ্চমাংশের কিছু বেশি তরুণের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি।
বডি মাস ইনডেক্স (বিএমআই) ৩০ এর উপরে হলে কোন ব্যক্তিকে স্থুল বা মোটা মানুষ বলে গণ্য করা হয়। বিএমআই হচ্ছে কোন ব্যক্তির উচ্চতা ও ওজনের অনুপাত। এতে প্রতি বর্গমিটার উচ্চতার ভিত্তিতে কিলোগ্রামে ওজন পরিমাপ করা হয়। ৩০এর কম এবং ২৫এর  বেশি বিএমআইকে অতিরিক্ত ওজন বলে গণ্য করা হলেও তাকে স্থুলতা বলা হয় না।

অঞ্চল ভেদে পুরুষের চেয়ে নারীরা বেশি স্থুল হয়। যেমন দিল্লী। সেখানে ১৪.২ শতাংশ নারী স্থুল। আর পুরুষের হার হলো ৭ শতাংশ। তেমনি গোয়ার নারীদের ৯.৫ শতাংশ ও পুরুষের ২.৮ শতাংশ স্থুল।
ভারতের পাঞ্জাব রাজ্যে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা সবচাইতে বেশি। সেখানকার ১৪.২ শতাংশ নারী এবং ৮.৩ শতাংশ পুরুষ স্থুলতা সমস্যায় রয়েছে। তামিল নাড়ুর ১৪.১ শতাংশ নারী ও ৬.৭ শতাংশ পুরুষ একই সমস্যায় রয়েছে।

তবে ভারতের উত্তরপশ্চিমাঞ্চলের তিনটি রাজ্যে নারীদের চেয়ে পুরুষের স্থুলতার হার বেশি। রাজ্য তিনটি হলো  মিজোরাম, মেঘালয় ও নাগাল্যান্ড।

অর্থের ভারে বাড়ে ওজন

এনএফএইচএস জরিপে দেখা গেছে স্থুলতা ও অর্থবিত্তের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তাই সবচাইতে ধনী নারীরা সবচেয়ে বেশি মোটা হয়ে থাকেন। স্থুলতা সমস্যার ক্ষেত্রে বয়স একটি বড় কারণ।৪০ থেকে ৪৯ বছর বয়সে স্থুলতা সমস্যা বেশি দেখা দেয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads