সৌদির লোহিত সাগরে ভূমিকম্পের আভাস

সপ্তাহের শুরুতে দেশটির জিওলজিক্যাল সার্ভে এসজিএস এর এক মূখপাত্র তারেক আবা আল খায়েল এটি  হতে পারে বলে জানিয়েছেন। কোনো  গবেষণা বা তথ্যের উপর ভিত্তি করে নয় বরং সম্পূর্ণ তার ব্যক্তিগত ধারণার উপর  এ কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি সতর্কবার্তায় বলেন,  এটি যে কোনো সময় আঘাত হানতে পারে যেখানে কিনা দিন ক্ষণ সঠিক করে বলা সম্ভব নয়।  সাধারণত লোহিত সাগরে সপ্তাহে এমনিতেও ১২ টির বেশী কম্পন সৃষ্টি হয়ে থাকেনা। যা কিনা খুব বিপদজনক নয়। তবে এর উপর তীক্ষ্ণ নজর রাখছে সংস্থাটি। এক জরিপ মতে দেখা যায়, এই কম্পনটি ক্রমাগত দুর্বল থেকে মধ্যম শক্তির দিকে এগুচ্ছে।

কিন্ত এ ধরনের কম্পনের ফলে উপকূলবর্তী দেশগুলোতে ভয়াবহ বিপর্যয় হতে পারে  বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার দেশটির প্রধান ভূতত্ত্ববিদ আব্দুল্লাহ বিন লাবুন দেশটির আল-হাদাত টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন, কমপক্ষে ১০০০ কম্পন তৈরি  হতে পারে। তাই  সবাইকে সতর্কাবস্থায় থাকার পরামর্শ দিয়েছেন।

এমনসময় এই বার্তা আসল যখন কিনা তুরস্ক ও সিরিয়াতে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভুমিকম্পে ৩০ আজারেরও বেশী নিহত হয়েছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads