তুরস্কে মানবিক সহায়তা অব্যহত রেখেছে ককেশাসসহ মধ্য এশিয়ার দেশেগুলো

দেশটির সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ, উদ্ধার দল ,স্বাস্থ্যকর্মী ও অন্যান্য যন্ত্রপাতিসহ জরুরী সেবা সরবরাহের  মধ্যদিয়ে এ অঞ্চলের দেশগুলো তাদের মানবিক সহয়তা অব্যাহত রেখেছে।

এক তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত তুর্কীতে ২৪,৬১৭ জন নিহত ও ৮০ হাজারেরও বেশি আহত হয়েছেন। আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, গাজিয়ানতেপ, হাতায়, কলস, মালাতায়া, ওস্মানিয়ে ও সানলিউরফাসহ   দেশটির ১০টি প্রদেশে প্রায় বসবাসরত ১৩ মিলিয়ন বাসিন্দা এই দূর্যোগের কবলে পড়েন। এসময় পার্শ্ববর্তী সিরিয়া ও লেবাননেও শক্তিশালী ভূ-কম্পন হয়।

দেশটি রোববার তুর্কীর কাহরামানমারাজের ধ্বংসস্তূপ হতে ৫১ জনকে জীবিত ও ৫১৮টি মৃত উদ্ধার করা হয় বলে জানিয়েছে জরুরী মন্ত্রণালয়। এদিকে প্রতিলক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুর্যোগপূর্ণ এলাকায় হাই ভোল্টেজ জেনারেটরও পাঠানো হয়েছে। এছাড়াও মানবিক সহায়তা হিসেবে ৯ ট্রাক তাবু ও ২৪০ টি হিটার সরবরাহ করেছে আজারবাইজান। এরইমধ্যে ২৪০টি তাবু আদানা বিমানবন্দরে পৌঁছেছে।

দেশটির জরুরী মন্ত্রণালয় জানিয়েছে উদ্ধারকর্মীরা গাজিয়ানতেপ হতে ৭ জনকে জীবিত সহ ৩৯টি মরদেহ উদ্ধার করেছে। আরও একটি দল হাতায় শহরে কাজ করছে।  সেখানে ২ জন কাজাখবাসীর মৃত দেহের খোঁজ পান তারা।

কাজাখের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র স্মাদিইয়ারভ জানান, তার দেশে ১২৪ মরদেহ উদ্ধার করে এরই মধ্যে ৫৮টি রাজধানী আস্তানায় পাঠানো হয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশটির জরুরী সেবা মন্ত্রণালয় জানায়, কাহরামানমারাজ শহর হতে ৭ বছরের এক শিশু সহ  ২২ বছর বয়সী এক অন্তসত্তা নারীর মরদেহ উধার করছে কর্মীরা। অন্যদিকে হাতায়ায় ৩৭ বছর বয়সী আরেক নারীর উদ্ধারকৃত মৃতদেহ দেশটিতে ফেরত পাঠিয়ছে কর্মীরা।  

জর্জিয়া : পধানমন্ত্রী ইরাকিল গারিকাশভিলি  তুরষ্কে সাহায্য পাঠানোর  ঘোষণা দেওয়ার  পর ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে দেশটি। শনিবার সংসদে এসব তথ্য জানান তিনি। সরকার সহায়তা হিসেবে ১ মিলিয়ন জর্জিয়ান লারি (৩৭৫,২৯৯ ডলার) বরাদ্দ করেছে। এসবের মধ্যে খাদ্য, বস্ত্র, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য ত্রাণ সামগ্রীও রয়েছে।     

 
এনবিএস/ওডে/সি

 

Walton Ads