দুর্নীতির অভিযোগে শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ কারণে ইউক্রেনে দুর্নীতিদমন অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত শনিবার ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডার রুসলান ডিজিউবাকে বরখাস্ত করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, যতদিন না পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে, ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।
সম্প্রতি এই অভিযানে ১২ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ২৭ সদস্যের তালিকায় যোগদানের জন্য ইউক্রেনকে আগে দুর্নীতির সঙ্গে মোকাবেলা করতে হবে। জেলেনস্কি মূলত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়কে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করছেন। সম্প্রতি তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। এই বৈঠকে প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন তিনি।
ক্র্যাকডাউনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রনালয় কেবল ফৌজদারি কার্যক্রমের জন্য নয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিজেদেরকেই আধুনিকীকরণ করতে থাকবে এবং দুর্নীতিমুক্ত রাখতে হবে।
গত শনিবার ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, ভয়ঙ্কর যুদ্ধের সময় বাখমুতসহ ভুলেদার এবং মেরিঙ্কা শহরে সবসময় সামনের সারিতে থেকে ইউক্রেনকে রক্ষা করেছে দোনেৎস্কের প্রতিরক্ষাবাহীনি। নির্ভরযোগ্যতার সঙ্গে তারা তাদের প্রতিরক্ষা কার্যক্রম ধরে রেখেছে। তাদের কারণে রাশিয়ার দখলকৃত অংশ আমরা আবারও ফিরে পেয়েছি। ফলে এত কিছুর পর দুর্নীতির অভিযোগ মানতে নারাজ দোনেৎস্কের নাগরিক। যার কারণে জেলেনস্কির বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করছে।
এনবিএস/ওডে/সি