পাকিস্তানে থানা থেকে ছিনিয়ে যুবককে পিটিয়ে হত্যা

শনিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরে এ ঘটনা ঘটে।

পুলিশের শীর্ষ  কর্মকর্তা মুহাম্মদ ওয়াকাস জানিয়েছেন, ওয়ারিসকে আগুনে পুড়িয়ে হত্যারও চেষ্টা করা হয়েছিল। থানায় পুলিশ সদস্যদের সংখ্যা কম থাকায় হামলাকারীদের আটকানো না গেলেও, তার শরীরে আগুন দেওয়াটা আটকানো গিয়েছিল। থানায় হামলা ও ওয়ারিসকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওটির সত্যতা যাচাই করেছে পুলিশ।

এই ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে এক ব্যক্তিকে পা ধরে টেনেহিঁচড়ে নিয়ে আসা হচ্ছে। একপর্যায়ে তার পোশাক খুলে ফেলে ধাতব রড দিয়ে মারধর করা হয়। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে এমন হত্যাকাণ্ডের ঘটনা নতুন নয়।

২০২১ সালে দেশটিতে শ্রীলঙ্কার এক নাগরিককে একই অভিযোগে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় পাকিস্তান ও দেশটির বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে ওই হত্যাকাণ্ডের দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল পাকিস্তানের আদালত।

এনবিএস/ওডে/সি

Walton Ads