গাজার রকেট কারখানায় ইসরায়েল সেনাবাহিনীর ড্রোন হামলা
সোমবার ভোরে গাজায় কারখানাটিতে কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। জেরুজালেম পোষ্ট
এ কারখানাটি ইসলামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রণ করছে। গত সপ্তাহের শেষে হামাসের একটি রকেট ভূপাতিত করে ইসরায়েলের সেনা বাহিনী। তবে তারা জানিয়েছে হামলার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্ত রকেটটি হামাসের ছিল বলে দাবি করেছে দেশটির সরকার। এদিকে ফিলিস্তিনের পক্ষ হতে তা নাকচ করে দেওয়া হয়।
ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) গাজায় সব রকমের সন্ত্রাসী হামলার জন্য হামাসকে দায়ী করে জানিয়েছে, নিরাপত্তা হুমকির জন্য এ গোষ্ঠী দায়ী আর এর ফল ভোগ করতে হবে তাদেরকে। গাজার পশ্চিমের নাবলুসে সেনারা হামলার সময় বাড়িঘর ঘিরে ফেলে। এসময় বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন আহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েক বছর ধরে প্যালেস্টাইনের লায়ন’স ডেন গোষ্ঠী নাবলুস ও জেনিন অঞ্চলে ইসরায়েলের সেনা বাহিনীর হামলা ও অভিযান মোকাবেলায় প্রায়ই অতর্কিত হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে আইডিএফ কোনো প্রতিক্রিয়া জানায়নি।
হামাস গোষ্ঠী ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সেনাবাহিনীর সাথে বেশ কিছু যুদ্ধে অংশ নিয়েছে। প্যালেস্টাইনের এক সূত্র জানায়, সোমবার সেনারা হামাসের সীমান্তেও রকেট হামলা চালায়।
এনবিএস/ওডে/সি
