৫ বছরে ভারতে ১৩ বিলিয়ন ডলারের রুশ অস্ত্র আমদানি

ভারত রাশিয়ার অস্ত্রের বিশ্বের বৃহত্তম ক্রেতা, মস্কোর বর্তমান অস্ত্র রপ্তানি লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ পূরণ করে নয়াদিল্লি। এ কারণেই নয়াদিল্লি স্পষ্টভাবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি।

একই সঙ্গে নয়াদিল্লি মস্কোর কাছে ১০ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন-রাশিয়া সংঘাত সমাধানের জন্য সংলাপ এবং কূটনীতির আহ্বান জানান যুদ্ধ শুরু হবার ন ১২তম মাসে। পশ্চিমা দেশগুলোর অনেকগুলো রাশিয়ার ওপর ইউক্রেনে আগ্রাসনের জবাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মস্কো বিষয়টিকে আগ্রাসনের পরিবর্তে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশনের প্রধান দিমিত্রি শুগায়েভের মতে ভারত, চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ রাশিয়ার অস্ত্র কেনার ব্যাপারে তাদের আগ্রহ বজায় রেখেছে। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলি থেকে ভারতের উপর অভূতপূর্ব চাপ সত্ত্বেও, এটি সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার হিসাবে ভারত এখনো তার অবস্থান অব্যাহত রেখেছে।

ইন্টারফ্যাক্স রিপোর্ট করেছে ভারতে রাশিয়ার বার্ষিক অস্ত্র রপ্তানি ছিল প্রায় ১৪ থেকে -১৫ বিলিয়ন, এবং রাশিয়া থেকে ভারতের অস্ত্র আমদানির লক্ষ্যমাত্রা প্রায় ৫০ বিলিয়নে স্থির রয়েছে। এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্বল্প-পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি সুখই-৩০ যুদ্ধবিমান, মিগ-২৯ হেলিকপ্টার এবং ড্রোন অন্যতম।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে যে ১৪তম আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনী এ্যারো ইন্ডিয়া ২০২৩-এ অস্ত্র এবং সামরিক সরঞ্জামের প্রায় ২০০ নমুনা প্রদর্শিত হচ্ছে। ভারত বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের সামরিক বিমানের সন্ধান করছে, বেসামরিক চাহিদা মেটাতে জেটলাইনার চুক্তি সম্পন্ন করছে এবং এই সপ্তাহে প্রদর্শনীতে আগত বিদেশি কোম্পানিগুলোকে ভারতে স্থানীয়ভাবে আরও বেশি অস্ত্র উৎপাদন করার জন্য বিমান নির্মাতাদের চাপ দিচ্ছে।

এনবিএস/ওডে/সি

news