বিবিসির তথ্যচিত্র ব্লক বুমেরাং হলো মোদির জন্য

২০০২ সালের গুজরাট দাঙ্গা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ আর এক বছর পরই ভারতের জাতীয় নির্বাচন। তিনি তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এ সময় গুজরাট দাঙ্গা নিয়ে নির্মিত বিবিসির তথ্যচিত্রটি প্রকাশ্যে আসাটাকে থামিয়ে দেওয়ার চেষ্টায় তা আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেছে ব্যাপকভাবে।

আল-জাজিরা ভারত সরকার ইউটিউব ও টুইটারে বিবিসির ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্রটির প্রথম পর্ব আটকে দিয়েছে। এই আটকে দেওয়ার কারণে তথ্যচিত্রটি সকলের দৃষ্টি আকর্ষণ ও সকলকে আগ্রহী করে তুলেছে। এতে অনলাইন কন্টেন্টস আড়াল করার মতো ছেলেমানুষিও প্রকাশ পেয়েছে।

ভারত সরকার ইনফরমেশন টেকনোলজি রুল ২০২১ অনুসারে জরুরি ভিত্তিতে ইউটিউব ও টুইটারে তথ্যচিত্রটির প্রথম পর্বের লিংক ব্লক করেছে।

ভারতের আইন প্রণেতারা রুল ১৬ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। এক্ষেত্রে রুলটির প্রয়োগ কতোটা যুক্তিসঙ্গত তা বিতর্কে জড়াচ্ছেন তারা। এই রুলের বলে সরকার অনলাইনে যে কোনো নিউজ কন্টেন্টই আটকে দিতে পারে, যদি সেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়। তবে ভারতের কয়েকটি হাইকোর্টই এই রুলের কিছু অংশ স্থগিত করেছে।

বিবিসি এই কন্টেন্টের কপিরাইট স্বত্ত্ব নিজের হাতে রেখেই তা ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট আর্কাইভ ও অন্যান্য প্ল্যাটফর্মকে দিয়েছে।

বিবিসি তথ্যচিত্রটি মুক্তি দিয়েছে বিবিসি টুতে এবং যুক্তরাজ্যে বিবিসি আইপ্লেয়ারের মাধ্যমে তথ্যচিত্রটি সহজলভ্য করে দেয়। তথ্যচিত্রটির প্রথম পর্ব মুক্তি দেওয়া হয় ১৭ জানুয়ারি। কিন্তু মুক্তি দেওয়ার পরপরই সেটি ছড়িয়ে পড়ে সবগুলো প্ল্যাটফর্মে।

এনবিএস/ওডে/সি

Walton Ads